গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

Share the post
মোঃ নুর আলম আজাদ ,গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নবীর হোসেন (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গ্রেপ্তারকৃত নবীর হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে ভোরে অভিযান চালিয়ে তার বাবার বাড়ি থেকে নবীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নবীর হোসেন ঐ গ্রামের সুজন মিয়ার ছেলে। সে গত মঙ্গলবার সুযোগ বুঝে প্রতিবেশী নওশাদ আলীর ৪ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে মর্মে তিনি থানায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে কিশোর নবীর হোসেনকে গ্রেপ্তার পূর্বক আদালতে পাঠানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]