গণমাধ্যম সপ্তাহের দাবিতে নরসিংদীতে বিএমএসএফ এর স্মারকলিপি

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা বিএমএসএফ এর সভাপতি মোস্তাফিজুর রহমান (মোস্তাক), সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহ-সভাপতি মাইনউদ্দিন সরকার, তৌহিদুর রহমান উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলে দেন।
বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমকে জানান, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া পাও ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে। যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩রা মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও তা বাংলাদেশে হয় না। সাংবাদিকদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহবানে বিগত ৮ বছর ধরে উদযাপন করে আসছে।
তিনি আরও বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৫ ইতিমধ্যে সাংবাদিকদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিনত হয়েছে। সপ্তাহটিকে ঘিয়ে এবছর আগের তুলনায় আরও বেশি কর্মসূচীর মাধ্যমে ঝাঁকজমক এবং গুরুত্ববহ করে তুলতে চাই। সেক্ষেত্রে এবার বিএমএসএফ তার নিজস্ব গন্ডি পেরিযে দেশের সকল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন সপ্তাহটি পালন করবে বলে আশাকরি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহবানে বিগত ৮ বছর ধরে এ কর্মসূচি পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]