কোস্ট ফাউন্ডেশনের মাতৃভাষা দিবস পালন

Share the post
সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিয়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে কোস্টের হাতিয়া শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রভাতফেরিতে অংশ নেন।
উপজেলার ওছখালী থেকে শুরু হয়ে প্রভাতফেরিটি উপজেলা প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে কোস্ট অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সংস্থার এলাকা ব্যবস্থাপক রোমান হোসেন বলেন, “পৃথিবীর সব দেশের মানুষের কাছেই তাদের মাতৃভাষা প্রিয়। আমাদের মাতৃভাষা বাংলা, এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ভাষার অধিকার প্রতিষ্ঠায় আমাদের চরম মূল্য দিতে হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি আরও বলেন, “সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের বুকের রক্তে রচিত সেই ইতিহাস বাঙালির অধিকার আদায়ের প্রেরণা হয়ে আছে। একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের আবেগ, আত্মপরিচয় ও গৌরবের প্রতীক।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক রাজন মিয়া, আকবর হোসেন, মহিউদ্দিন, হিমেল চন্দ্র দাসসহ অন্যান্য সহকর্মীরা। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]