কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের পূর্ব মাথায় বাসের ধাক্কায় নারী গার্মেন্টস শ্রমিক নিহত!

Share the post
মোঃ আলমগীর হোসাইন গাজীপুর প্রতিনিধিঃগাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় বাসচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম রুবি আক্তার। বুধবার (১৪ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার ময়মনসিংহের ত্রিশাল থানার সোনাখালী এলাকার জিয়ারুলের স্ত্রী। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান জানান, বাইমাইল এলাকায় বাসা ভাড়া থেকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন রুবি আক্তার। কারখানায় কাজে যোগ দিতে সকালে তিনি বাসা থেকে বের হয়। একপর্যায়ে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবি মারা যায়।
এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

 গাজীপুর বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Share the post

Share the postমোঃ মাহবুবর রহমান প্রতিনিধিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী মেট্রো এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ১৮:৩৫মিনিটের সময় যাত্রীবাহী বেপরোয়া গতির তাকওয়া বাস ও ইঞ্জিন বিকল মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছনে থেকে সজোড়ে ধাক্কায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পিটিয়ে আঙুল ভেঙে দিলো—অভিযুক্ত রিয়াজ মেম্বার

Share the post

Share the postমোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর :গাজীপুরের কোনাবাড়ীতে যেন আরেকটি অন্ধকার অধ্যায়ের জন্ম হলো। সত্য প্রকাশের ‘অপরাধে’ সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাহসী সাংবাদিক মোহাম্মদ মানিক মিয়া।ভুক্তভোগীর অভিযোগ, একটি সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিয়াজ মেম্বার তাকে কৌশলে বাসা থেকে ডেকে নেন। এরপর পরিবারের স্বজনদের সামনেই তার ওপর […]