কিশোরগঞ্জে শিশু সন্তানকে কুপিয়ে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১৫ মাসের শিশুপুত্রকে কুপিয়ে হত্যার দায়ে ছালমা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ছালমা বেগম (৩৫)। তিনি জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী আকন্দপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ছালমা তার দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামে বাবা আসাদ মিয়ার বাড়িতে বেড়াতে যান। ২০১৬ সালের ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে বাবার বাড়িতে থাকার সময় শিশুসন্তান মাহাথির মোহাম্মদ কান্না করছিল।

এতে ক্ষুব্ধ হয়ে হয়ে ছালমা ১৫ মাস বয়সী ওই শিশুসন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় ওইদিনই শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ছালমা বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানির পর আজ সোমবার এ রায় দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]