কিশোরগঞ্জে নামিদামি কোম্পানির নামে ডালডা-পামওয়েলের সঙ্গে রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল ঘি!

Share the post

আকিব হৃদয়  ।। কিশোরগঞ্জ:     কিশোরগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে নামিদামি কোম্পানির নামে তৈরি ভেজাল ঘিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেয়া হয় কারখানাটি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়। র‌্যাব জানায়, শহরের উপকণ্ঠে গাইটাল মকসুদপুর গ্রামে ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ইমন অনেক দিন ধরে নিজের বাড়িতে নকল ঘি তৈরি করে বাজারজাত করে আসছিলেন। জেলার বিভিন্ন এলাকায় সামাজিক অনুষ্ঠানে খাবার তৈরিতে বাবুর্চিদের মাধ্যমে ওই কারখানার ঘি ব্যবহার হচ্ছিল।

প্রতিটি ঘিয়ের কৌটা বিক্রির জন্য টোকেনের মাধ্যমে বাবুর্চিদের ২০ টাকা করে দেয়া হতো। ডালডা আর পামওয়েলের সঙ্গে ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরি করা হচ্ছিল বাঘাবাড়ির ঘিসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নামে ভেজাল ঘি।গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গাইটালের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৪। সেখানে কয়েকটি কক্ষে এ সময় নকল ঘি তৈরির সময় হাতেনাতে আটক করা হয় কারখানার মালিক মহিউদ্দিন আহমেদ ইমনকে।

ওই বাড়ির কয়েকটি কক্ষে মজুত করা ছিল বিপুল পরিমাণ ঘি। বড় বড় কার্টনে প্যাকেট করে এগুলো বিক্রির জন্য রাখা হয়েছিল। পরে ভোক্তা অধিকার আইনে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতনির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, এসব ঘি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

এজন্য ভোক্তা অধিকার আইনে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এছাড়া ভেজাল ঘিসহ অন্যান্য উপকরণ নষ্ট করা হবে।মহিউদ্দিন আহমেদ ইমন নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে পাঁচজন কর্মচারী রেখে ভেজাল ঘি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জানান র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]