কিশোরগঞ্জে কথিত বড় ভাইয়ের নির্দেশে সক্রিয় কিশোর গ্যাং, র‍্যাব ১৪ এর হাতে আটক ৩

Share the post

আকিব হৃদয়  ।। কিশোরগঞ্জঃ            কিশোরগঞ্জ শহরের জেলা স্মরণী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে- শুভ দাস (১৮), রিফাত আহমেদ সাবের (১৭) আতিকুল ইসলাম (১৭)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, কয়েকজন কিশোর অপরাধী এক বড় ভাইয়ের নির্দেশে অপরাধ করার জন্য বত্রিশ জেলা স্মরণী এলাকায় অবস্থান করছে- গোপনে এমন খবর পেয়ে ভোররাতে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, শাওন নামে এক বড় ভাইয়ের নেতৃত্বে ওই কিশোররা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। অভিযানে তিনজনকে আটক করা গেলেও বেশ কয়েকজন পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]