কিশোরগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার কাউন্সিলর ইয়াকুব সুমন প্রধান আসামি আকিব হৃদয়

Share the post

আকিব হৃদয় ।। কিশোরগঞ্জ প্রতিনিধি :        কিশোরগঞ্জে কলেজ ছাত্র ফারহান মাসুদ বিজয় (২২) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে নিহত কলেজ ছাত্র ফারহান মাসুদ বিজয়ের পিতা আব্দুর রহমান বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি (নং-১৪) দায়ের করেন। মামলায় নয়জনের নামোল্লেখ ও অজ্ঞাত ১৫-২০জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর একেএম ইয়াকুব সুমন (৪০) কে প্রধান আসমি করা হয়েছে।

ঘটনার দিন সোমবার (৯ নভেম্বর) রাতে কাউন্সিলর একেএম ইয়াকুব সুমনসহ তিনজনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যে দুইজনকে এই মামলায় আসামি করা হয়েছে। তারা হলেন, কাউন্সিলর একেএম ইয়াকুব সুমন ও মনির (২২)। মনির শহরের আখড়াবাজার এলাকার মৃত ইদ্রিছ মিয়ার ছেলে। বুধবার (১১ নভেম্বর) রাতে মামলা দায়েরের আগে দিনের বেলায় তাদের ৫৪ ধারায় আদালতে চালান দেয়া হয় এবং দুইজনকেই কারাগারে পাঠানো হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গত সোমবার (৯ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া প্রথম মোড়ে কলেজ ছাত্র ফারহান মাসুদ বিজয়কে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করা হয়। মুমূর্ষু বিজয়কে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

নিহত ফারহান মাসুদ বিজয় জেলার নিকলী উপজেলা সদরের কুমারছাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। সে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ থেকে অটোপাশে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ভর্তি কোচিংয়ের জন্য সে সম্প্রতি শহরের নগুয়া এলাকায় বড় বোনের বাসায় ওঠে। নিহত ফারহান মাসুদ বিজয়ের লাশের ময়নাতদন্ত মঙ্গলবার (১০ নভেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হওয়ার পর বিকালে তার লাশ গ্রামের বাড়ি নিকলীতে নিয়ে দাফন করা হয়। কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার ও নগুয়া এলাকার বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, ফারহান মাসুদ বিজয় হত্যার ঘটনায় নিহতের পিতা আব্দুর রহমান রহমান বাদী হয়ে বুধবার (১১ নভেম্বর) রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের মধ্যে কাউন্সিলর একেএম ইয়াকুব সুমন ও মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]