লালপুরে ভেজালগুড় কারখানায় অভিযান ৪জনের কারাদণ্ড

Share the post

মো. আশিকুর রহমান টুটুল  ।।  নাটোর প্রতিনিধি     :     নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ৩হাজার কেজি ভেজাল গুড় জব্দ ও ৪ গুড় ব্যবসায়ীকে এক মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা ৪ জন গুড় ব্যবসায়ীরা হলো বালিতিতা ইসলামপুর এলাকার আজের উদ্দিনের ছেলে ঝন্টু মিয়া (২৯), জহুরুল ইসলামের ছেলে সান্টু মিয়া (২২), আমিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (২০) ও ইউসুফ আলীর ছেলে রজলুর রহমান (২০)।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১টার সময় উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজালগুড় কারখানায় অভিযান চালিয়ে এই কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব-৫, জানায়, উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল গুড় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল অভিযান চালায় এসময় প্রায় ৩০০০ কেজি সদ্য প্রস্তুতকৃত ভেজাল গুড়, ৮ বস্তা চিনি, আটা, ফিটকিরি, চুন, ডালডা এবং ফুডগ্রেডবিহীন বিষাক্ত রং সহ ৪ ব্যক্তিকে আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের মিশ্রনে ভেজাল গুড় তৈরির অপরাধে ভেজাল গুড় ব্যবসায়ী ৪জন প্রত্যেক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারা অনুসারে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]