কাশিমপুরে আল-আমিন নামের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক হুজুরকে গ্রেফতার করেছে পুলিশ

Share the post

আব্দুর রাজ্জাক রাজু,স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরের কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর বইড়া মার্কেট এলাকায় অভিযুক্ত হুজুরের নাম আশরাফুল ইসলাম (৩০)।

তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী সদর উপজেলার চর-বড়ভিলা গ্রামের আব্দুল হাকিমের পুত্র। সোমবার (০৭ জুলাই) সকালের দিকে মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর বুইড়া মার্কেট এলাকায় এই বলাৎকারের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম বিগত কিছুদিন ধরে কাশিমপুরের ২নং ওয়ার্ডের লতিফপুর (বুইড়া মার্কেট) এলাকায় ত্বারবিয়াতুল ওম্মা নূরানী মাদ্রাসায় শিক্ষাকতার পাশাপাশি ওখানে বসবাস করে আসছিলেন।

জানা যায়, সোমবার (০৭ জুলাই) সকালের দিকে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। পরে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে প্রথমে মাদ্রাসার পরিচালনা কমিটিকে অবহিত করেন।

ঘটনার বিষয়টি সত্যতা পাওয়ায় মাদ্রাসার পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসী কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হুজুর আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেন। বলাৎকারের অভিযোগে কাশিমপুর থানায় শিশুর বড় ভাই নাদিম হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]