কার্ড থাকলেও চাল পাননি অনেকে, পাচারের সময় ধরা ১৬ বস্তা

Share the post
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে পাচারকালে ভিজিএফের ১৬ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এসব চাল পাচারের চেষ্টা করা হয়।
স্থানীয়দের খবরে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। তিনি ১৬ বস্তা চাল জব্দ করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে দরিদ্র ও দুস্থদের মাঝে বিতরণের জন্য দুর্গাপুর ইউনিয়নের জন্য ৩৫ মেট্রিক টন ২২০ কেজি চাল বরাদ্দ করা হয়। গত ২৪ মার্চ ৩ হাজার ৫২২ জনের মাঝে চাল বিতরণ করা হলেও, অনেক সুবিধাভোগী অভিযোগ করেছেন যে, তারা চাল পাননি।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও চৌকিদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক কার্ডধারী চাল পাননি, অথচ চাল পাচারের ঘটনা ধরা পড়েছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুকছেদুল হক মীর দাবি করেন, জব্দকৃত চাল গ্রাম পুলিশের পারিশ্রমিকের জন্য নির্ধারিত ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, চাল পাচার করা হচ্ছিল।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন জানান, “ফজরের নামাজ শেষে পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি, দুইটি অটো করে চাল নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহ হওয়ায় আমরা সামনে গিয়ে অবস্থান নেই, তখন তারা অন্য রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের খবর দিলে চাল জব্দ করা হয়।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “স্থানীয়দের সহযোগিতায় ১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]