করোনায় মৃত ব্যক্তির দাফন কাজে প্রশাসনকে সহযোগীতা করবে পূর্বাশার আলো পরিবার

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): দিন যত যাচ্ছে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ততোই বাড়ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই বাংলাদেশসহ বিশ্বে প্রায় দেড় লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আগামিতে আরো কতজন মৃত্যুবরণ করবে তা কেবল মহান আল্লাহ তায়ালাই ভালো জানেন। বেঁচে থাকলে সবাই আপন কিন্তু মারা গেলে কেউ কারো নয়। ইতিমধ্যেই কয়েকজন করোনা রোগে কাংবা অন্য কোন কারণে মারা যাবার পর তার লাশ রেখে অনেকে পালিয়ে যাবার এমন বাস্তব চিত্র দেখেছে সকলে। জন্ম যখন হয়েছে মৃত্যুও হবে এটা হয় কোন রোগে আক্রান্ত হয়ে কিংবা অন্যকোন কারণে। তাই বলে মৃত ব্যক্তির লাশ রেখে পালিয়ে যাওয়া, তাকে দাফন না করা, অবহেলা করা এটি ইসলাম কিংবা অন্য কোন ধর্মের শিক্ষা হতে পারেনা। মানুষ মানুষের জন্য তাই এই মহামারিতে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে মৃত ব্যক্তির দাফন-কাফনের কাজে বোয়ালখালী উপজেলা প্রশাসনকে সহযোগীতা করার জন্য সামাজিক সেচ্ছাসেবী সংগঠন পূর্বাশার আলো পরিবারের পক্ষ থেকে ১০জন বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যবৃন্দরা মৃত ব্যক্তির কবর খুড়া, দাফন- কাফনের কাজে উপজেলা প্রশাসনকে সর্বাত্বক সহযোগীতা করবে। ইতিমধ্যে তা উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনকে অবহিত করা হয়েছে। তিনি এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে পূর্বাশার আলো পরিবারের সকল সদস্যবৃন্দকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসায় আন্তরিক ধন্যবাদ জানান। পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান এর তত্বাবধানে এই টিমের নেতৃত্ব দেবেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ। কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান (আতিক) আকতার হোসেন, জাবেদ হোসেন, সোহেল রানা, সৈয়দ আরমান, খোরশেদ আলম, আরিফুল হোসাইন, জাহিদ হাসান, মামুনুল হক চৌধুরী, মিজান উদ্দিন। এছাড়াও পরবর্তীতে প্রয়োজনে এই সদস্য সংখ্যা আরো বৃদ্ধি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]