কমলনগরে মাছের আড়তদারের উপর হামলা ॥ নগদ টাকা লুটের অভিযোগ বাদীনির সংবাদ সম্মেলন

Share the post
কবির হোসেন রাকিব  কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি  : লক্ষ্মীপুরের কমলনগরে  এক মাছের আড়তদারের উপর সন্ত্রাসী কায়দা হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার  চরফলকন পাটারীরহাট এলাকায় এমন ঘটনা ঘটেছে। বাদীর সংবাদ সম্মেলন ও সৃষ্ট ঘটনায় প্রতিকার চেয়ে  বিজ্ঞবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত কমলনগর লক্ষ্মীপুরের ব্যবসায়ীর স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ  করা হয়েছে।
মামলার অভিযোগসূত্রে জানা যায়,  মামলার  ফরিয়াদিনী একজন সরল বিশ্বাসের লোক । তার স্বামী উপজেলার হাজিরহাট বাজারের বিশিষ্ট মৎস্য আড়ত ব্যবসায়ী ফারুক পলোয়ানে ছেলে মো. আরিফ। তিনি দীর্ঘদিন আমার শশুরের মাছের গদিতে ব্যবসা পরিচালনা করে আসছেন। আমার স্বামী আমাদের বাড়িতে থাকার সুবাদে উল্লেখিত আসামীগণ মামলার প্রথম স্বাক্ষী আমার স্বামীর কাছে ওই এলাকায় যেতে হলে তিন লক্ষ টাকা চাঁদা দিতে হবে।  আসামীদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে তার ব্যবসায়িকসহ ব্যক্তিগত ইমেজ হয়রানিসহ নষ্ট করবে। ঘটনার দিন  উল্লেখিত আসামীগণ তাকে রাতে এক পেয়ে প্রাণে মেরে ফেলার উদ্যেশ্যে হাতুড়িসহ বিভিন্ন মারার সরঞ্জাম  দিয়ে গলা ও শরীলের বিভিন্ন রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে স্ত্রীসহ এলাকাবাসীর সহযোগিতায় ভুক্তভোগী আরিফ  প্রাণে হত্যা থেকে বেঁচে গিয়ে  আইনের আশ্রয় নেয়। এছাড়া আসামীগণ দলবল নিয়ে তার জামার পকেটে থাকা নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা   ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীরা জানান, এঘটনার পেছনে তাদের রাজনৈতিক লোকের ছত্রছায়া থাকায় এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে আসামীগ জিয়াউর রহমান ও শরীফের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও  ফোনে সংযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]