কমলনগরে ভ্রাম্যমান অভিযানে অবৈধ ফুটপাত দোকানিদের অর্থদণ্ড

Share the post
কবির হোসেন রাকিব  কমলনগর ( লক্ষ্মীপুর)  প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট বাজার প্রধান সড়কের ফুটপাতে গড়েওঠা বিভিন্ন পর্যায়ের  ১৩ দোকানদারকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত উজ জামান।
বৃহস্পতিবার  উপজেলা হাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় ব্যবসায়িদের আর্থিক দিক বিবেচনা করে সকলের ১৭ হাজার টাকা দন্ড দেন।
বাজার ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, ফুটপাতের সরকারী সড়কের জায়গা অবৈধভাবে দখল করে একশ্রেণির অসাধু  লোক দীর্ঘদিন ব্যবসা করে আসছেন।
তারা আরও বলেন, উপজেলা ও পুলিশ প্রশাসনের এমন উদ্যোগ প্রথম ও প্রশংসনীয়।    এমন অভিযান অব্যাহত কামনা।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন,
ফুটপাত দখলে থাকায় প্রধান সড়কের যান চলাচলে প্রভাব পড়েছে। প্রতিটি বাজারে  আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]