কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দানকারী আসামী গ্রেফতার

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি: কক্সবাজার চকরিয়ায় থানা পুলিশের অভিযানে ভুয়া নৌ-বাহিনী সৈনিক আটক,১৯ এপ্রিল ২৫ইং   তারিখ রাত  ০১.০০ ঘটিকার সময় চকরিয়া থানাধীন পৌরসভার ০৪নং ওয়ার্ডের আনোয়ার শপিং সেন্টারের সামনে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে -১ মোঃ মিজান (৩৬), পিতা- মৃত মোন্তাজ উদ্দিন, সাং- ভাটগাঁও, তাইনজাঙ্গা ইউনিয়ন, থানা- তারাইল, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- শ্বশুর ইউনুস মন্ডলের বাড়ি, বিষ্ণুপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী, ২। মৌসুমী বেগম প্রঃ মৌ (২৭), স্বামী- মোঃ মিজান, পিতা- মৃত নাছির উদ্দিন, মাতা- ফরিদা ইয়াছমিন ডলি, সাং- তিতাস সিনেমা মোড়, ঝাউতলা রোড়, (পিয়ন বাড়ি), ৬নং ওয়ার্ড, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালীদ্বয়  হাতে ওয়াকিটকি সেট সহ নিজেকে নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। । পরবর্তীতে কথাবার্তা সন্দেহজনক মনে হলে ফটোগ্রাফির জন্য ক্যামেরা ভাড়া করার কথা বলে ইতিপূর্বে  প্রতারনা পূর্বক বিভিন্ন স্থান হতে ক্যামেরা নিয়ে গিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে  সত্যতা স্বীকার করে।  ১নং আসামী মিজানের নিকট হতে ১টি কালো রংয়ের এন্টিনা বিহীন Motorola ওয়াকিটকি ওয়ারলেস সেট, যাহার মডেল নং—১টি AAH25KDH9AA6ANFD, Fcc ID: AZ489FT3794, SERIAL NO: 749HEJC275, (ii) ১(এক)টি Suzuki GIXXER 150 (BLUE) মোটরসাইকেল,  যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৪-৯৬৮৬, চেসিস নং- MB8NG4BAKF 8206397, ইঞ্জিন নং- BGAI-203525, (যাহার হেড লাইটের শেডের উপরে পিবিআই এর মনোগ্রাম সম্বলিত  স্টিকার সংযুক্ত)। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়  ১নং আসামী মোঃ মিজান এর বিরুদ্ধেঃ-১। ঝিনাইদহ সদর থানার ,এফআইআর নং-৭, জি আর নং-৪৬২, তারিখ- ০৭ অক্টোবর, ২০২৪; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড, ২।  রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-১৩/৪৬, জি আর নং-৪৬, তারিখ- ১০ ফেরুয়ারি, ২০২১; ধারা- ৪২০/৪০৬/৩৭৯ পেনাল কোড, ৩। মাদারীপুর এর শিবচর থানার ,এফআইআর নং-২/২, জি আর নং-০২, তারিখ- ০৫ জানুয়ারি, ২০২১; ধারা- ৪০৬/৪২০/৩৭৯/৩৪ পেনাল কোড,
৪। কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-১২, জি আর নং-৬৯, তারিখ- ০৭ ফেরুয়ারি, ২০২৩; ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড, ৫। পাবনা সদর থানার ,এফআইআর নং-২১/৭৮৬, জি আর নং-৭৮৬/২০২০, তারিখ- ০৬ নভেম্বর, ২০২০; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড, ৬। কিশোরগঞ্জ এর তারাইল থানার ,জি আর নং-৩১৯/২২, তারিখ- ০৩ নভেম্বর, ২০২২  এর অভিযুক্ত।
উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-৩৯/১৮৩,,তাং১৯/০৪/২০২৫ইং, ধারা-১৭০/৪০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে, আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]