কক্সবাজারে শায়েখ ফজলুল করিম রহ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Share the post

ওসমান আল হুমাম,কক্সবাজার জেলা প্রতিনিধি: আজ (১১ সেপ্টেম্বর ২০২০ইং) জুমাবার বিকাল ৩ ঘটিকায়, ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর শায়েখ ফজলুল করিম রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মুফতি ওসমান আল হুমাম এর সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য সম্পাদক শেখ নুর-উন-নবী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শায়েখ ফজলুল করিম রহ. দীনের জন্য তার শেষ নিশ্বাস পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন। দীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জিবন উৎসর্গ করেছেন। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। শায়েখ ফজলুল করিম রহ. কে দেখেছি তিনি সব সময় তরিকার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাতেন। সংগঠনের জন্য তিনি ছিলেন অকুতোভয় নির্বিক একজন সৈনিক। রব্বুল আলামীন দীনের জন্য তাকে কবুল করে নিয়েছেন। আমাদেরকেও তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং দীন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রত্যেক দায়িত্বশীলকে শায়েখ ফজলুল করিম রহ. এর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার নায়েবে সদর আলহাজ্ব বদিউল আলম ও কক্সবাজার জেলা শিক্ষক ফোরামের জয়েন্ট সেক্রেটারী এডভোকেট মাওলানা রিদওয়ানুল কাবীরসহ জেলা উপজেলা যুব আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]