ওসি মহসীনকে সিএমপির ডবলমুরিং থানা থেকে খুলনা রেঞ্জে বদলি

Share the post

চট্টগ্রামের মানবিক ওসি হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীনকে সিএমপির ডবলমুরিং থানা থেকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় এক দশকের সিএমপি অধ্যায় শেষ হয়ে গেল ‘হ্যালো ওসি’র জনক মহসীনের।

বুধবার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে তাকে এ বদলি করা হয়। তাকে আগামী ১৫ আগস্টের মধ্যে সিএমপি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে চসিক নির্বাচনের আগে কোতোয়ালী থেকে সংঘাতপ্রবণ ডবলমুরিং থানার ওসি হিসেবে যোগ দেন মহসীন।

বাংলাদেশ পুলিশে জনবান্ধব পুলিশিংয়ের জন্য ওসি মহসীন এখন এক নামে পরিচিত। তার চালু করা ‘হ্যালো ওসি’ কার্যক্রম পুরো সিএমপি জুড়ে পরিচালিত হয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। এছাড়া মানবিক পুলিশ অফিসার হিসেবে ওসি মহসীনের সুনাম রয়েছে দেশজুড়ে। তিনি করোনাকালে খাদ্য, ওষুধ, রোগী পরিবহন সহ নানা জনবান্ধব কাজ করে তার থানা এলাকার অসহায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে মানুষের নজরে এসেছেন।

ওসি মহসীন চট্টগ্রামের বাকলিয়া, বায়েজিদ, কোতোয়ালী ও ডবলমুরিংয়ের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে থেকে তিনি এসআই পদে সিএমপির ডিবিসহ নানা থানায় কাজ করেছেন। সাহিসকতা ও সেবামূলক কাজের জন্য মহসীন দুবার পিপিএম, একবার আইজিপি ব্যাচ ও পুলিশ উইমেন অ্যাওয়ার্ড পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]