এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয় কমিটি গঠন

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ৩৮ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আকতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার রাতেই তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে এই কমিটি প্রকাশ করা হয়।
বুধবার দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোঃ আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই সমন্বয় কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে আজিজুর রহমান লিটনকে প্রধান সমন্বয়কারি করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, এস.এম মহিউদ্দিন, আকিব জাবেদ মুন্না, অ্যাডভোকেট জাহাঙ্গীর আহমেদ খান ও মোঃ আব্দুল মামুন শরীফ (বাতেন)কে।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, মুজিবুর রহমান, খাইরুল ইসলাম, আসাদুজ্জামান রঞ্জু, জয়ন্তি বিশ্বাস, মোঃ জাবারুল ইসলাম সুমন, আসাদ খোকন, নাহিদল ইসলাম, আপেল মাহমুদ, মোঃ পাপেল, মিনারা বেগম, বিন ইয়ামিন ভুইয়া, নাসিমুল হাসান রাসেল, এমদাদ আহমেদ, আশিকুল আলম, বিপাশা আক্তার, আশিক চৌধুরী, রুবায়েত, শামিম মিয়া, আহসানুল হক ফাহাদ, ইব্রাহিম মিয়া, আলমগীর হোসেন, আরিফ বিল্লাহ আজিজি, সাইফুল ইসলাম, মোঃ জিয়াউল হক চৌধুরী, কবির আলম মাসুম, সাইফুল মিরাজ, শাহ এস.এম শফিক, আসাদুজ্জামান শামীম, মোঃ সাইদুর রহমান, মোঃ আব্দুল মান্নান ও মোঃ গোলাম সামদানীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]