এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের

Share the post

নিউজ ডেস্ক ,চট্টগ্রাম

জাতীয় শোক দিবস উপলক্ষে এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ- চট্টগ্রাম মহানগর শাখা। রবিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)র দক্ষিণ উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কোতোয়ালী জোনের সিনিয়র সহকারি কমিশনার মুজাহিদুল ইসলাম, কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন। উক্ত অনুষ্টানে সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন নিশাতের সভাপতিত্বে ও আরাফাত হোসেন অপুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠরে সিনিয়র সহ-সভাপতি জালাল হোসেন, সহ-সভাপতি রাকিব হোসেন, আবদুল মালেক, আসিফ শাহীন, ইকবাল হোসেন রাসেল, জয়নাল আবেদীন জ্যাকি এবং আইনুল আবির প্রমুখ।

এর আগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিজয় বসাক বলেন, বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য পরিকল্পিত ভাবে জাতির জনক বঙ্গবন্ধু হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আদর্শ মুছে দিতে পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করা হয়। বঙ্গবন্ধু যদি পরিকল্পিত হত্যাকাÐের শিকার না হতেন তা হলে বিশে^র অন্যতম অর্থনৈতিক ও সমৃদ্ধ জাতিতে পরিণত হত বাংলাদেশ।

করোন প্রাদুর্ভাবের কারণে অনুষ্টানে অনলাইনে যুক্ত হন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক সাবেক উপচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ও দেশীয় অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশের মেরুদন্ড ভেঙে দিতে চেয়েছে। কিন্তু তাঁর কন্যার বলিষ্ট নেতৃত্বে কারণে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]