উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে মৃত ৯ শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

Share the post
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠনের মৃত ৯ জন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আজিজুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান আলী ভূঁইয়া, সভাপতি, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন, ঢাকা এবং আবুল ফজেল সাদেকিন, ম্যানেজার, যমুনা অয়েল বাঘাবাড়ি ট্যাংক ডিপো, শাহজাদপুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ রমজান আলী।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কামরুজ্জামান বলেন, শ্রমিকদের জন্য সংগঠন থাকা অত্যন্ত জরুরি। কারণ, কোনো শ্রমিক মারা গেলে তার পরিবার যে আর্থিক সংকটে পড়ে, তা কাটিয়ে উঠতে সংগঠনই হতে পারে একমাত্র ভরসা। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাই তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব।
এ সময় শাহজাদপুর থানার ওসি আছলাম আলী তার বক্তব্যে বলেন, ট্যাংকলরী শ্রমিকদের জীবন সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ। তারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তাই তাদের আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। সংগঠনের যাঁরা দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে যাঁরা দায়িত্বে আসবেন, সবাই যেন শ্রমিকদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করেন—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে আরো সংগঠনের বিভিন্ন সদস্য সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]