উখিয়ায় ছয় হাজার গ্রাম গাঁজাসহ রোহিঙ্গা দম্পতি আটক

Share the post

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের একটি বসতঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।আটক দুজন হলো- উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের আলী হোসেনের ছেলে দিল মোহাম্মদ (৩৮) ও তার স্ত্রী হাসিনা (৩২)।জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতঘরের চকির নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫টি নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় সাড়ে ছয় হাজার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক জানান, গ্রেফতার আসামি ও আটক মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন, আটক স্বামী-স্ত্রীকে থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]