ঈশ্বরদীতে পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই।

Share the post
মোঃ রাসেল হোসেন,ঈশ্বরদী,পাবনা: পদ্মার পানি বিপৎসীমা ছুঁই-ছুঁই করছে। ঈশ্বরদী পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে আজ শুক্রবার তোলা ছবি l ছবি: ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরভাদ্রের শুরুতেই ফুলে-ফেঁপে ওঠেছে কীর্তিনাশা পদ্মা। গেল কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে-ঈশ্বরদীর পদ্মা নদীতে হু হু করে পানি বাড়ছে।

ঈশ্বরদীতে পদ্মার বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ মিটার।আজ শুক্রবার সকাল ৬টায় পানির উচ্চতা মাপা হয়েছে ১৪ দশমিক ১৭ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

সর্বশেষ ২০১৯ সালের ১ অক্টোবর এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছিলো বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই প্রায় ৭-৮ সেন্টিমিটার করে পানি বাড়ছে নদীতে৷ ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন আড়ামবাড়িয়া ও গোপালপুর নদীর তীরবর্তী এলাকায় ইতোমধ্যে বাঁধের ওপর দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। এভাবে পানি বাড়লে আগামী দুই-তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ।

পাবনা পানি উন্নয়ন বোর্ড বলছে, পদ্মায় ১৪ দশমিক ১৭ মিটার পানি প্রবাহিত হচ্ছে। একদিনে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদীতে আরো পানি বৃদ্ধি পেতে পারে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন জানান, এখনই উদ্বিগ্ন হওয়ার মতও সময় আসেনি। কারণ আগামী অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে পানি বাড়তে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]