ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টা,ছুরিসহ যুবক আটক

Share the post
মোঃনাজমুল হাসান (অপু),তালতলী,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার একটি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় ইমাম ইমরান হোসেনকে দেশীয় অস্ত্র  দিয়ে হত‌্যার চেষ্টা চালায় মাসুম নামের এক যুবক। পরে মুসুল্লীরা ইমামকে হত‌্যা চেষ্টাকারী যুবকে  আটক করেছে। পরে তারা তাকে তালতলী থানা পুলিশকে সোপর্দ করেছেন। ঘটনা ঘটেছে সোমবার সকাল ৮ টার দিকে উপজেলা শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের সিকদার বাড়ি মসজিদে।  আটককৃত যুবক উপজেলার কড়াইবাড়িয়ে ইউনিয়নের আলীরবন্দর গ্রামের সাইদুর রহমানের ছেলে।  ইমাম ইমরান হোসেন হামলাকারী মাসুমের বন্ধ। পুর্ব শত্রুতার জের ধরে ইমামকে হত‌্যার পরিকল্পায় এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
ইমামের ওপর হামলাকারী মাসুমের অভিযোগ, মসজিদের ইমাম ইমরান তার বন্ধু।  গত বছর কোরবানি ঈদে কুয়াকাটার একটা আবাসিক হোটেলে প্রেমিকাকে নিয়ে যায় মাসুম। সাথে আমার বন্ধ ইমরানও ছিল । প্রেমিকাকে বন্ধু ইমরানের কাছে রেখে টাকার সংগ্রহে যায় মাসুম। ওই ফাকে বন্ধু ইমরান তার প্রেমিকার ইজ্জত হরণ করেছে। তিনি আরো বলেন, বিষয়টি আমি জানতে পারি এবং ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। পরে আমি ঢাকায় চলে যাই এবং প্রতিশোধ নিতে সুযোগ খুঁজি। এক হাজার টাকায় ঢাকা থেকে একটি ছুরি কিনে কুরিয়ারের মাধ‌্যমে তালতলী নিয়ে আসি।  সুযোগ বুঝে ঈদের দিনই তার ওপর আক্রমণের পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক নামারত অবস্থায় ইমাম ঘাতক বন্ধুকে হত‌্যা করতে ছুরি বের করি। কিন্তু মুসুল্লীদের কারনে তাকে হত‌্যা চেষ্টায় ব‌্যর্থ হই।
মসজিদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী কুরিয়ারের একটি কার্টুন থেকে আনুমানিক দুই ফুট লম্বা একটি ছুরি বাহির করে। তাৎক্ষনিক আমি নামাজ ছেড়ে তাকে ঝাপটে ধরি। এরপর মুসল্লিরা তাকে ধরে আটক করে। পরে থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাকে থানায় নিয়ে গেছে।  তিনি আরে বলেন, ইমামের সাথে ওই যুবকের পূর্ব শত্রুতা রয়েছে । তিনি আরো বলেন, এ সময় মুসুল্লীরা নামাজ ছেড়ে ছুটাছুটি শুরু করে এবং নামাজ পন্ড হয়ে যায়।
সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান হোসেন তার ওপর আনিত মাসুমের অভিযোগ অস্বীকার করে বলেন, কেওড়াবুনিয়া মাদ্রাসায় পড়াকালীন সময়ে মাসুম তার মোবাইল চুরি করে।  ওই ঘটনা তার সঙ্গে আমার দ্বন্ধ হয়।  এতে ক্ষিপ্ত হয়ে মাসুম আমার ওপর হামলার চেষ্টা করেছে।
তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাসুমকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]