ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘তারুণ্য’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’-এর ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটি জানিয়েছে, গত ২৯ জুন ‘তারুণ্য’র কার্যনির্বাহী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুরসালিন ইসলাম তুরান সভাপতি ও ইসতিয়াক আহমেদ হিমেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নবগঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মুরসালিন ইসলাম তুরান (সভাপতি), আল-হুদা (সহ-সভাপতি), ইসতিয়াক আহমেদ হিমেল (সাধারণ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস জেসি (যুগ্ম-সাধারণ সম্পাদক), ফারহানা আইরিন মণি (সদস্য সচিব), মোঃ ইমন হোসেন (সাংগঠনিক সম্পাদক), শারমিন আক্তার বৃষ্টি (কোষাধ্যক্ষ), মোঃ জাহেদুল ইসলাম (দপ্তর সম্পাদক), তাবাসসুম মোহসিনা (প্রচার সম্পাদক), জুবায়ের হোসেন তানভীর (রক্তদান কর্মসূচী সম্পাদক), মোঃ ইমরান হোসেন (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ মহিউদ্দিন (সমাজকল্যাণ সম্পাদক) এবং আতিয়া ইবনাত (শিশু শিক্ষা সম্পাদক)।
উল্লেখ্য, ‘তারুণ্য’ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয়।
বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের শক্তিকে কাজে লাগানো, স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন নেতৃত্ব সৃষ্টি, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা—এসব নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে ‘তারুণ্য’ নিয়মিত সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]