ইসলামী ছাত্র সেনা রইস উদ্দিনের নির্মম হত্যার দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আখাউড়া মানববন্ধন।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:গাজীপুরে ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ইমাম রইস উদ্দিনের নির্মম হত্যার দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আখাউড়া উপজেলা আলে সুন্নাত ওয়াল জামাত ও সকল দরবার শরীফ এর সম্মিলিত উদ্যোগ মানববন্ধনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।৪ মে রবিবার বিকাল ৪.৩০মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে, উপজেলার বিভিন্ন দরবার শরীফের ভক্তাশেকান, স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কয়েক শতাধিক মুসল্লি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।মাওঃ মানছুর হাল্লাজ শাহীন এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন
মাওলানা কাজী গোলাম সামদানি, গঙ্গাসাগর দরবার শরীফ, মাওঃ শেখ বোরহান রেজা, সৈয়দ সাহিদুজ্জামান বাবু, তারাগন দরবার শরীফের প্রতিনিধি,
আবুল ফারুক বকুল, সহসভাপতি, উপজেলা বিএনপি,
শাহাবউদ্দিন আহমেদ, সাংবাদিক ও সাংগঠনিক সম্পাদক (বিএমএসএফ) আখাউড়া,
মুফতি রেদওয়ান রেজা, খতীব, রেলস্টেশন জামে মসজিদ,মাওঃ গোলাম হাক্কানী প্রমুখএ সময় বক্তারা বলেন,,
: রইস উদ্দিন এর হত্যার সাথে জড়িতদের অবিলম্বে দ্রুত গ্রেফতার ও আইনি শাস্তি নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার আবৃত্তি যাতে না ঘটে সেজন্য পুলিশ ও প্রশাসনের তদারকি বৃদ্ধি করতে হবে।
সারাদেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠান খানকা, মাজার,দরবার শরীফ ও আলেম সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।রইস উদ্দিন হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করেন।নিরবচ্ছিন্ন ধর্মীয় অধিকার রক্ষায় গণঅবস্থান ও ধর্না দেয়া এবং ভুক্তভোগী পরিবারকে আইনি ও সামাজিক সহযোগিতা প্রদানের জন্য
মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে দাবির প্রচার করার জন্য আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]