সাভারে সাত হাজার পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Share the post

মাহমুদুল ইসলাম সাগর,সাভার উপজেলা প্রতিনিধি: সাভারের পৌরসভার অমরপুর এলাকা থেকে ৭ হাজার পিচ ইয়াবাসহ মোঃ রবিউল ইসলামকে (২০) নামের এক জনকে গ্রেফতার করেন সাভার মডেল থানা পুলিশ। শনিবার (৩ মে) দুপুরে পৌরসভার অমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিউল ইসলাম সাভার পৌরসভার অমরপুর এলাকার মৃত আমজাহার মন্ডলের ছেলে এবং  পলাতক আসামী মোঃ রুস্তম (৩৭) একই এলাকার মকবুল হোসেনের ছেলে। সাভার থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাকির আল আহসান এবং এসআই ইমরান হোসেন ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রুস্তম আলী -এর বাড়ীতে দু’জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশিক ইকবালকে অবগত হলে তিনি  ফোর্সসহ মোঃ রুস্তম আলী এর বাড়ির সামনে  দু’জন মাদক ব্যবসায়ীকে দেখতে পায়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেন। অপর আসামী মোঃ রুস্তম আলী  (৩৭) একটি কৌটা ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আসামী রবিউল ইসলামের দেহ তল্লাশি করে তার ডান হাতের একটি শপিং ব্যাগের মধ্যে থাকা একটি প্লাস্টিকের কৌটার বায়ুরোধী জিপারযুক্ত ১৮টি প্যাকেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং পলাতক আসামী মোঃ রুস্তম আলীর ফেলে যাওয়া একটি শপিং ব্যাগের মধ্যে থাকা ১৭ প্যাকেটের মধ্যে  ইয়াবা ট্যাবলেটসহ  ৭ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা  সংগ্রহ করে সাভার আশুলিয়া নবিনগর পল্লিবিদ্যুত এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে।আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামী মোঃ রুস্তম আলী রুস্তম এর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে ৭টি মামলা রয়েছে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]