ইবির বাসচাপায় নিহত পুলিশ সদস্য

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় নিহত হয়েছেন দায়িত্বরত পুলিশের এক সদস্য। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার সদর উপজেলার ভাদালিয়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান (৩০) কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলে।
ঘটনাস্থলে থাকা চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজির আহম্মেদ বলেন, “সকালে থানার সামনে কুষ্টিয়া—ঝিনাইদহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাফিজ। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হাফিজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, “বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, “দুর্ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আইনি প্রক্রিয়া বা সার্বিক বিষয়ে আগামীকাল (২৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলাপ হবে। কোনো ধরনের অবহেলা বা অন্য কিছু ত্রুটি ছিল কিনা যাছাই করতে আমাদেরকে পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]