ইবি’র জুলাই বিরোধী শিক্ষকদের বিচারসহ ৩ দফা দাবি বাগছাসের

Share the post
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের সময় বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষক, কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করাসহ ৩ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
বুধবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
তাদের দাবিগুলো হলো:
১. ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পুনর্বিবেচনা করে সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে ইকসু আইন প্রণয়ন ও নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করা।
২. অনতিবিলম্বে ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যমূলক পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলসহ অন্যান্য কোটা ব্যবহারের সুযোগ হ্রাস করা।
৩. জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের বিচারের লক্ষ্যে যে তদন্ত কমিটি গ্রহণ করেছে তার কার্যক্রম ত্বরান্বিত করে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
বাগছাসের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঐতিহাসিক জুলাই বিপ্লবের আদর্শের ধারক ছাত্র রাজনৈতিক সংগঠন, জুলাই আদর্শের আলোকে ছাত্র রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা ও বৈষম্যহীন শিক্ষাঙ্গণ তৈরিতে সচেষ্ট। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় উপর্যুক্ত লক্ষ্য অর্জনের স্বার্থে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা উপাচার্য মহোদয়ের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। আশাকরি প্রশাসন দ্রুতই আমাদের দাবি সমূহ বাস্তবায়নে পদক্ষেপ নেবে৷ অন্যথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের প্রাণের দাবি আদায়ে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]