ইবিতে অতিরিক্ত ছুটি কমানো ও হল খোলা রাখার দাবিতে অবস্থান কর্মসূচি 

Share the post
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা এবং ছুটির সময় আবাসিক হল খোলা রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রায় ৫ ঘন্টা কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা।
কর্মসূচীর বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি-এর সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আগে থেকেই আমাদের আশ্বাস দিয়েছিলেন হল খোলা রাখার ব্যাপারে। কিন্তু পরে তারা সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা না করে অযৌক্তিকভাবে অতিরিক্ত ছুটি ঘোষণা করেছেন। আমরা চাই এই ছুটি কমিয়ে যৌক্তিক সময়সীমা নির্ধারণ করা হোক।”
সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন বিশ্বাস স্পর্শ বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২-৩ দিন হল বন্ধ থাকে, অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ও হল একসাথে দীর্ঘদিন বন্ধ রাখা হয়। অন্যান্য ছাত্র সংগঠন ৫-৭ দিনের ছুটি দাবি করলেও প্রশাসন কার ইন্ধনে এতদিনের ছুটি ঘোষণা করেছে, তা আমাদের জানা নেই। এই অযৌক্তিক ছুটি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও খুবই অস্বস্তিকর।”
এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আব্দুল গফুর গাজী বলেন, “শিক্ষার্থীদের এই কর্মসূচির বিষয়ে আমি অবগত নই। তবে প্রভোস্ট কাউন্সিলের সব সদস্যের সম্মতিক্রমেই হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরাই আমাদের মূল শক্তি। তারা ভালো থাকলেই আমরা ভালো থাকতে পারি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যদি কোনো নতুন পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা পুনরায় আলোচনা করব। আমাদের শিক্ষার্থীরা যদি হলে থাকতে চায়, তাহলে আমাদের তা রাখতে কোনো আপত্তি নেই।”
প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আযহা মিলে মোট ১৯ দিনের ছুটিতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। তাই ৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আবাসিক হল গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনা। এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন শিক্ষার্থীদের দাবির বিষয়ে কী পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]