দুর্গাপুরে পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিl:নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার নীপা বিশ^াস এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মুখপাত্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চলের মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন কায়সার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার রায়হানুল হক, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল প্রমুখ।

বক্তারা বলেন, কৃষকদের উন্নত প্রযুক্তি ও পরিবেশ বান্ধব নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে পার্টনার প্রকল্পের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদনে মান নির্ধারণ ও বাস্তবায়ন, উচ্চ ফলনশীল ধানের জাত নির্ধারণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আলোচনা শেষে কৃষিবিষয়ক কুইজ, উচ্চ ফলনে কীটনাশক ছিটানো, নিয়ে নাটিকা ও গান পরিবেশন শেষে কৃষকদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]