ইজারাদার বৈধ,হাট অবৈধ!!

Share the post

মাহমুদুল ইসলাম সাগর.সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার অদূরে সাভার পৌর এলাকায় ইজারার শর্ত না মেনে  সরকারি জমিতে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসনে পাল্টাপাল্টি আবেদনের কারণে হাটটি উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান আটকে আছে।

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার জন্য এ বছর পৌর এলাকায় একটি হাটের ইজারা দেওয়া হয়েছে। আতিকুর রহমান রাজু নামের এক ব্যক্তি ১ কোটি ৬ লাখ টাকায় ইজারা পেয়েছেন।

শর্ত অনুযায়ী, গেন্ডা বালুর মাঠে হাট বসানোর কথা।কিন্তু ইজারাদার হাট বসিয়েছেন পৌরসভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ বেতারের জমিতে। এ জন্য বেতারের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার একটি প্রাচীর ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে ইজারাদারের পক্ষ থেকে বলা হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে গেন্ডা এলাকায় যে বালুর মাঠে হাট বসানোর কথা বলা হয়েছে, তা আওয়ামী লীগের এক নেতার জমি।এ কারণে ওই বালুর মাঠে হাট না বসিয়ে রেডিও কলোনি এলাকায় বেতারের জমিতে স্থানান্তর করা হয়েছে। এ জন্য বেতারের পক্ষ থেকে অনুমতি নেওয়া হয়েছে। কিন্তু তারা কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি।

জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আবু বকর সরকার বলেন, নির্ধারিত জায়গার পরিবর্তে অন্য জায়গায় অবৈধভাবে পশুর হাট বসানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল শনিবার ইজারাদার আতিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।কিন্তু তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এর কারণে ঢাকার জেলা প্রশাসক অবৈধ হাটটি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী আজ রোববার হাটটি অপসারণের সব প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ইজারাদারের পক্ষ থেকে পরিবর্তিত স্থানে হাট বসানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবৈধ হাট উচ্ছেদের জন্য ইউএনও কার্যালয়ে আবেদন করা হয়। পাল্টাপাল্টি আবেদনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]