ইকবালের কাজে মর্মাহত তারপরিবার

Share the post

কুমিল্লার নানুয়াদীঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় সিসিটিভির ফুটেজে দেখা ইকবালকে ধরিয়ে দেয়ার দাবি জানিয়েছে তার পরিবার। ইকবালের কাজে তারা মর্মাহত বলেও দাবি করেছে। তার দায়িত্ব নিতে রাজি নন পরিবারের কেউ। ক্ষুদ্র ব্যবসায়ী নূর আহমেদ আলমের তিন ছেলে, দুই মেয়ের মধ্যে সবার বড় ইকবাল।বুধবার রাত ৯টার দিকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা সাহাপাড়ায় ইকবালের পরিবারের ভাড়া বাসায় গিয়ে দেখা যায় ঘরটি তালা।

পরে বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, নানুয়ার দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই এ পরিবারের লোকেরা বাসায় অনিয়মিত ছিলেন। ইকবালকে কখনো বাসাটিতে দেখেননি বলেও দাবি করেন তারা।ঘটনার পর থেকে বাবা নূর আহমেদ আলম ও ছোট ভাই ছোটনকে নিয়ে ইকবালকে খুঁজছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, ইকাবালের মামা তাজির ইসলামও আছে পুলিশের কাছে। এরপর থেকে পরিবারের অন্য সদস্যরা; ইকবালের বোনের বাসায় অবস্থান করছেন।

ইকবালের ছোট ভাই রায়হানকে সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখালে- সে নিশ্চিত করে এটি তার বড় ভাই ইকবাল। পূজামণ্ডপের ঘটনায় দুঃখ প্রকাশ করে ইকবালকে ধরিয়ে দেয়ার জানান তার মা বিবি আমেনা।কুমিল্লা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, দ্রুততম সময়েই এই যুবককে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং পুলিশের সংগ্রহে থাকা আরও কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ এই ঘটনায় জড়িত সবার অপরাধ প্রমাণে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]