ইউএনওর বাসায় হামলার ঘটনায় ২ মামলা

Share the post

বরিশালে ইউএনও মুনিবুর রহমানের বাসায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। পুলিশ ও ইউএনও বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় করা আলাদা মামলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এপর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, অন্যান্য হামলাকারীদের ধরতে সিটি মেয়রের বাসার আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি চেয়েছেন জেলা প্রশাসক। যোগ দিচ্ছেন আরো ১০ জন ম্যাজিস্ট্রেট।পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ওরফে বাবু, ত্রাণবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ওরফে ফিরোজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি প্রমুখ।

গতকাল রাতে জেলা ছাত্রলীগ, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা করে ইউএনওর বাসভবনে। তাদের ঠেকাতে আনসার সদস্যরা গুলি চালালে ২৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ব্যানার পোস্টার অপসারন নিয়ে তুলকালাম কাণ্ড। সদর উপজেলা চত্বরে ব্যানার সরানোর সময় হইচইয়ের কারণে বাধা দেয় ইউএনওর বাসভবনের নিরাপত্তারক্ষীরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায় এ ঘটনার কিছুক্ষণ পরই জেলা ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ ৬০ থেকে ৭০ জন ইউএনওর বাড়িতে হামলা চালায়।

পরে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আহতদের সবাই মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছেন দলীয় নেতারা। গুলিবর্ষণের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন তারা।

হামলা ও সংঘর্ষের পর ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। ফলে, বরিশাল থেকে দূরপাল্লার সড়ক যোগাযোগ বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]