আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক

Share the post

সিলেট প্রতিনিধি : আহত সিলেটের কাউন্সিলর আফতাব হোসেন এর ভাতিজার অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পশ্চিম পীর মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর সভাপতি আফতাব হোসেন খানের ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।হামলায় গুরুতর আহত জ্যাকি খান (১৪) দশম শ্রেণীর ছাত্র এবং পীর মহল্লা এরাকার বাসিন্দা জহির হোসেন খানের ছেলে।

জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম পীর মহল্রার গৌছুল উলুম মাদরাসার সামনে ১০ থেকে ১৫ জনের দুর্বৃত্তের একটি দল ধারালো অস্ত্র দিয়ে জ্যাকি ও সুহানের উপর হামলা চালায়। তাদেরকে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমানের সঙ্গে  মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।পরে রাত সোয়া চারটার দিকে বিমান বন্দর থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা উপ পরিদর্শক (এসআই) সাইফুরের সঙ্গে কথা হলে তিনি বলেন, হামলার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ দিতে আসেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে নগরের বনকলাপাড়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ এবং দলের কর্মী রুমেল আহমদকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদের মধ্যে মনজুরের অবস্থা গুরুতর হলে তাকে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]