আশুগঞ্জে সিসা কারখানায় অভিযান ৩ চীনা নাগরিকসহ ছয়জনের কারাদন্ড

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে ৩ চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া উপজেলার সোনারামপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং -(৪৪), ঝু শিংলিয়া-(৪১), সান বেনহুয়া-(৬৩), বাংলাদেশি নাগরিক মোঃ ইফতেয়ার সিকদার- (৩৩),  মোঃ সোহাগ মিয়া- (২৫) ও মোঃ দিদার- (২৬)। তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাকিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রাকিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে সিসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিলো। সেখান থেকে সিসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সেই কারখানায় সিসা গলানোতে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছিল। বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]