আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ একজন আটক

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথবাহীনির অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ আসাদ মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। সে চর চারতলা গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার ১৬ জুলাই ভোর রাতে উপজেলার চর চারতলা গ্রামের আলাল শাহ মাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আসাদ মিয়ার বাড়ির মাটির নিচে পুতে রাখা অবস্থায় বিদেশী রিভলভার ও  দুই রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহীনি।
যৌথবাহীনির সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহীনির একটি দল ছাত্রজনতার উপর হামলার একাধিক মামলার আসামি ও সরাইল-আশুগঞ্জ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য মইন উদ্দিন মঈনের সহযোগী সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় টের পেয়ে সাদ্দাম বাড়ি থেকে পালিয়ে যায়। পরে যৌথবাহীনি সাদ্দামের বড় ভাই আসাদ মিয়াকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাড়ির আঙ্গিনার মাটি খুড়ে আমেরিকার প্রস্তুতকৃত রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, যৌথবাহীনির অভিযানে অস্ত্রসহ আসাদ মিয়াকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]