আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিন, এলাকা থেকে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং নির্মুল করবো-ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিন, আমি নিবার্চিত হলে, নেত্রকোনা ১ আসন থেকে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং চিরতরে নির্মুল করবো ইনশাআল্লাহ্। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, নেত্রকোনা—১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল দুগার্পুর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে দুগার্পুর পৌরশহরের চকলেঙ্গুরা, সাধুপাড়া, কাচারী মোড় ও দশাল গ্রামের বিভিন্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী—পুরুষ তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় এক সাধারণ ভোটার বলেন, এলাকার উন্নয়নে যে বরাদ্দ আসে, তার অধিকাংশই চলে যায় নেতাদের পকেটে, আপনি নিবার্চিত হলে, এলাকার উন্নয়নের বিষয়টি কিভাবে দেখবেন আপনি?

এর উত্তরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমার পেট এবং পকেট দুটোই ভরা, কাজেই এলাকার বরাদ্দের জন্য আসা কোন টাকাই আমার প্রয়োজন নাই। আমি সততার সহিত আপনাদের কে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। আমি যেমন কোন বরাদ্দ তসরুপ করবো না, ঠিক তেমনই কোন নেতা বা দলীয় কোন কমীর্কে এলাকার জন্য বরাদ্দের কোন টাকাই আত্মসাৎ করতে দিবো না।

চকলেঙ্গুরা এলাকার অপর এক সনাতন ধমার্লম্বী ভোটার বলেন, আপনি নিবার্চিত হলে, নেত্রকোনা ১ আসনের স্বাস্থ্য, শিক্ষা ও সনাতন ধমার্লম্বীদের নিরাপত্তা বিষয়টি কিভাবে দেখবেন আপনি

এর উত্তরে তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা গুরুত্বপুর্ন। আপনাদের ভোটে আমি যদি সংসদে কথা বলার সুযোগ পাই, তাহলে মানুষের মৌলিক চাহিদা নিয়ে বিগত সরকার যে ছিনিমিনি করে গেছে, আমি বা আমরা তা কোনদিনই করবো না এটা আপনাদের সামনে ওয়াদা করে গেলাম। নেত্রকোনা ১ আসনের প্রতিটি জনগন আমার ভাই। হিন্দু, গারো, হাজং যে কোন সম্প্রদায়ের মানুষ কোন না কেনো, নিবার্চন পরবর্তি তাদের উপর কোন হামলা, অন্যায় অত্যাচার করতে দেয়া হবেনা বলে কথা দিয়ে গেলাম।

এ সময় কায়সার কামাল বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলাই অনেক পরিবার ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস হচ্ছে মাদক। আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।

সে যেই হোক, যত শক্তিশালী পরিবারের সদস্যই হউক বা যত বড় নেতাই হউক, কাউকেই আমি ছাড় দেব না, ইনশাল্লাহ। আমরা দলের পক্ষ থেকে নারীদের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করবো। আপনাদের সহযোগিতায় ভোটের মাধ্যমে যদি এমপি নিবার্চিত হই এবং বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে নারীদের কল্যাণে, এলাকা ভিত্তিক, নানা ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]