আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের মশারি বিতরন

Share the post
মোঃ আবু ছালেহ বিপ্লব,বরিশাল :বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে এফএইচ এসোসিয়েশনের নিবন্ধিত ১৩৭৫ জন শিশুর মাঝে মশারি বিতরন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
বুধবার সকাল ১০ টায় আমতলী পৌরসভার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মশারি বিতরনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিশুদের হাতে মশারি তুলে দিয়ে উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা. মো. হুমায়ুন ইসলাম সুমন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, এফএইচ এসোসিয়েশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আবদুল্লাহ আল জাকারিয়া, ভ্যালু এক্সচেঞ্জ রিলেশনশিপ কো-অর্ডিনেটর মো. আল আমিন ডিজিটাল এন্ড টেকনোলজি কো-অর্ডিনেটর মানব মন্ডল, একাউন্স অফিসার ইমানুয়েল রোজারিও ও সহকারী মনিটরিং অফিসার মো. মেহেদি হাসান। এফএইচ এসোসিয়েশন আমতলী উপজেলার কুকুয়া, চাওড়া, গুলিশাখালী ও আঠারগাছিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে   স্বাস্থ্য পুষ্ঠি, জীবিকায়ন, স্পন্সরশীপ প্রোগ্রাম, দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]