আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে আলোচনা

Share the post

ইউক্রেনে এবং ইউক্রেন সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনতে আইওএম এর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। তবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে কাউকে দেশে আনা সম্ভব নয়।

সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ধারে প্রতিটি দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত আনার ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ সরকার ইউক্রেনে এবং ইউক্রেন সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনতে আইওএমের সঙ্গে আলোচনা শুরু করেছে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, এরইমধ্যে পোল্যান্ড, রোমানিয়া এবং মালদোভা সীমান্ত দিয়ে প্রায় ৫০০ বাংলাদেশি ইউক্রেন ছেড়েছে।

এদের মধ্যে ৪৫ জন বাংলাদেশ দূতাবাসের দায়িত্বে আছে। বাকিরা নিজদের খরচে থাকার ব্যবস্থা করেছে।

ইউক্রেন ছেড়ে আসতে পারাদের মাত্র ৬০ জনের মতো এখনি দেশে ফিরতে চায়। বাকিরা আপাতত ইউরোপের কোনো দেশে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন।

এর বাইরে এখনো ইউক্রেনে অন্তত ৭০০ বাংলাদেশি রয়ে গেছেন। তাদের নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিশ্চিত করে সীমান্তের দিকে রওনা দেবার পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী।

১৫ ফেব্রুয়ারি ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ইউক্রেনে আনুমানিক প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন এবং তারা উৎকণ্ঠিত অবস্থার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন লায়লা হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]