আজকের খাল খনন কর্মসূচি শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ জনগণ সুফল পেতে শুরু করেছে- তথ্য প্রতিমন্ত্রী

Share the post
আবুল হাশেম,ধোবাউড়া প্রতিনিধি: ‎বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন এটি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন রকম সুফল পাওয়া যাচ্ছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি ঠিকভাবে প্রবাহিত হবে। ফলে রাস্তা নষ্ট এবং ভাঙ্গবে না। এটা কৃষকের জন্য উপকারী। এতে কৃষি ও মৎস্য সুফলসহ  পরিবেশ বান্ধব হবে। এসময় তিনি আরও বলেন, খাল খননের পর এলাকাবাসীসহ যেন তা দেখে রাখে যাতে মাটি এবং ময়লা আবর্জনা দিয়ে ভরাট না হয়।
‎মঙ্গলবার দুপুরে হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল পুনঃ খনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
‎এসময় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে জাতির সামনে অঙ্গিকার করেছিল আমরা ক্ষমতায় আসলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো। সেটারই অংশ হিসেবে আজকে খাল খনন করা হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন এই গুলো খনন কিংবা পুনঃখনন করা হয় নি। এবার আমাদের রাজনৈতিক অঙ্গিকার সেই রাজনৈতিক অঙ্গিকার বাস্তবায়নের মধ্য দিয়ে খাল গুলো খনন এবং খালের মুখগুলো উন্মুক্ত করে দিবো।
কড়ইকান্দা ও কচুন্দরা ‎খাল খনন কর্মসূচির পাশাপাশি উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলা বাহিরশিমুল রাস্তা পাকাকরণসহ ৪ টি রাস্তার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
‎এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ -৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু,ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম,যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সুলতানাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]