আজও সারা দেশে বৃষ্টি: শৈত্যপ্রবাহের শঙ্কা

Share the post

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে আজও রাজধানীসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সমুদ্রবন্দরগুলোতে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১২৪ মিলিমিটার।আর এসময়ে ঢাকায় বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৪ মিলিমিটার। আবহাওয়া অফিসের তথ্যানুসারে, মাসের শেষ দিকে উত্তরাঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় বিপাকে পরেন অফিসগামীরা। বাড়তি ভাড়ায় সিএনজি, রিকশায় চলাচল করতে হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে।গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।

এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদ আরো দুর্বল হয়ে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এর প্রভাবে রোববার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। আর ডিসেম্বরের এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন রাজধানীবাসী।সড়কে যানবাহন সংকট আর তার সাথে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে সকাল সকাল ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষজন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল। এ কারণে দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গপোসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]