‘অবরুদ্ধ’ হচ্ছে চট্টগ্রাম শহরের পাঁচ প্রবেশপথ

Share the post

চট্টগ্রাম: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রাম নগরীর পাঁচ প্রবেশপথ ‘অবরুদ্ধ’ করার নির্দেশ দিয়েছে পুলিশ। পাঁচ প্রবেশপথে স্থাপন করা হয়েছে পুলিশের নিরাপত্তা চৌকিও।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নিজ ক্ষমতাবলে এই আদেশ জারি করেন। অবরুদ্ধ পাঁচ প্রবেশপথ হচ্ছে- নগরীর শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন মোড় এবং সিটি গেইট।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নিউজ চ্যানেল২১ কে বলেন, ‘আশপাশের উপজেলা থেকে প্রতিদিন লোকজন চট্টগ্রাম শহরে প্রবেশ করছেন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এটি খুবই ঝুঁকিপূর্ণ বলে আমাদের মনে হচ্ছে। সেজন্য আপাতত পাঁচটি প্রবেশপথ আমরা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।’

সিএমপি কমিশনার জানান, এসব প্রবেশপথ দিয়ে ওষুধ, খাদ্য ও জরুরি পণ্যবাহী পরিবহন, রফতানি পণ্যবোঝাই পরিবহন, রোগি নিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। এসব প্রবেশপথ দিয়ে মানুষের চলাচলও সীমিত থাকবে। নগরীতে প্রবেশের সময় লোকজনকে নিরাপত্তা চৌকিতে পুলিশের মুখোমুখি হতে হবে। সন্তোষজনক জবাব দিতে পারলেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এর আগে সিএমপি কমিশনার সোমবার (৬ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত নগরীতে ওষুধের দোকান ছাড়া সবধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]