সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচর সরকারি লক-ডাউন আইন অমান্য

Share the post

জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): দেশে করোনা ভাইরাসের প্রকোপ বিস্তার রোধে প্রয়োজন ছাড়া সরকারের সব ধরনের মানুষ চলাচল সীমিত করা হয়েছে।অথচ সন্দ্বীপের বিচ্ছিন্ন ইউনিয়ন উড়িরচরের বিভিন্ন স্থানের বাজার গুলোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রয়োজন অপ্রয়োজনে দেদারসে মানুষ চলাচল করে যাচ্ছে।মানছে না সরকারি কোন বিধি নিষেধ।কোন কোন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেলেও কিছুক্ষণ পর আবার কোলাহল বাড়তে থাকে।এতে করোনা ভাইরাস বিস্তারে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত।বিচক্ষণ কিছু মানুষ চাছেন প্রশাসন যেন, বাজার ঘাটে সব সময় অহেতুক মানুষ চলাফেরা করতে বিধি নিষেধ আরো জোর করেন।এতে করোনা ভাইরাস বিস্তার রোধ এবং তাদের ঝুঁকি কমবে বলে আশা করেন।করোনা ভাইরাস প্রতিরোধে প্রকোপ ও বিস্তার রোধে সরকার প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের সামাজিক দূরত্ব বজায় রাখতে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।যে কারনে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সোনাবাহিনী নেমেছে মাঠে ।এ ছাড়া পুলিশ প্রশাসন,গ্রাম পুলিশ সদস্যরাও রাস্তা ঘাট বাজার পাড়া মহল্লায় বিভিন্ন স্থানে চলাফেরা সীমিত করতে টহল দিচ্ছেন।উড়িরচররের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গিয়েছে যে,লকডাউন চলা অবস্থাও সামাজিক দূরত্ব না মেনে সামাজিক বিবাহের অনুষ্ঠান,চায়ের দোকান আড্ডা, নোয়াখালীর চারের ঘাট,বড়িইতুলাঘাট,গুচ্ছুগ্রাম ঘাট,দক্ষিণের রাস্তার মাথার ঘাট,দিয়ে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ মানুষ অবাধভাবে নৌকায় যাতায়াত করে যাচ্ছে।যেখানে নূন্যাতম একমিটার বা তিন ফুট দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারি আইন মেনে চলার কথা অথচ অনেকে কোন কাজ কর্ম ছাড়া রাস্তা বাজার সহ বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতে দেখা যায়।এসম্পর্কে উড়িরচর ছাত্র সমাজের উদীয়মান মোঃ হেলাল বলেনঃ-মারাত্মাক ব্যাধি করোনা প্রতিরোধ করতে হলো এখনি চরের চারপাশের যাত্রী চলাচল বোড গুলো বন্ধ করতে হবে।তাহলে আমরা রক্ষা পেতে পারি।কলনী বাজার, সমিতির হাট, জনতাবাজার, খায়ের মাকের্ট ও কামাল মাকের্ট সহ বেশিভাগ মাকের্ট ঘুরে সরজমিনে দেখা যায় সাধারণ মানুষের উপচেপড়া ভিড়ের এমন চিত্র।সাধারণ মানুষ বলছে তারা প্রয়োজনে বাজারে তারা কেনা কাটা করতে এসেছেন তবে অনেকে অপ্রয়োজনেও এসেছেন।এতে সামাজিক দূরত্ব ও সরকারি নিষেধাজ্ঞা তো মানছেও না বরং করোনা ভাইরাস বিস্তার ঝুঁকির মধ্যে রয়েছে। উড়িরচর স্থানীয় পুলিশ পাড়ীর অফিসার ইনচার্জ আতিক বলেনঃ-করোনা ভাইরাস প্রতিরোধে বাজার গুলোতে মানুষে অহেতুক চলাফেরা নিয়ন্ত্রনে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।আমরা আজ আরো কঠোর অবস্থানে গিয়ে প্রতিটি বাজারে ও ঘাটে সরকারি নির্দেশ মানতে বাধ্য করবো আইন অমান্য করলে প্রয়োজনে লাটি চার্জ করবো।সন্ধ্যা ৬টার পর প্রতিটি মুদিমালের দোকানেও বন্ধ রাখার নির্দেশ প্রদান করছি।প্রত্যাশা করছি মানুষকে লকডাউন করতে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]