সন্দ্বীপের দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন আব্দুল কাদের

Share the post

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি ): বর্তমানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে মরণ ব্যাধি করোণা ভাইরাস। তার কারণে প্রতি দিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এই ভাইরাস থেকে মুক্তি ও নিরাপদ থাকতে সব দেশে লক ডাউন ঘোষনা করছে সব দেশের সরকার । তার নিয়ম অনুসারে বাংলাদেশের সরকার ও সারা দেশে লক ডাউন ঘোষনা দেন এবং জনগনকে নিরাপদ রাখতে ভিবিন্ন পদ ক্ষেপ গ্রহন করেন । এই লক ডাউনের কারনে সন্দ্বীপের অসহায় ও দরিদ্র জনগনের কাজ বন্ধ হয়ে যাই এবং তাদের পরিবার চলতে কষ্ট কর হয়ে উঠে। তখনি সন্দ্বীপের অসহায় জনগনের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ান আমেরিকা প্রবাসী সমাজ সেবক আব্দুল কাদের মিয়া । আব্দুল কাদের মিয়ার অর্থায়নে ও আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াব হাছান এর প্রচেষ্টায় আজ বাউরিয়া ১নং ওর্য়াডের হাজী আব্দুল কাদের মাষ্টার পন্ডিতের বাড়িতে ৬০ পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ করেন । বিতরণে সামগ্রী ছিল ১০ কেজি চাউল, ২ কেজি আলু ,১ কেজি পিয়াজ, ১ কেজি ঢাউল ও ১কেজি তৈল খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসি সমাজ সেবক আব্দুল ওয়াব হাছান, আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন, মিলাদ হোসেন, ফারুক আহম্মেদ ,মোহাম্মদ আলী ও চ্যানেল21 টিভির প্রতিনিধি ফায়েল মাহামুদ । ধন্যবাদ জানাই সন্দ্বীপেরর কৃতি সন্তান ও সমাজ সেবক আমেরিকা প্রবাসী আব্দুল কাদের মিয়া কে ও আমেরিকা প্রবাসী আব্দুল ওয়াব হাছান কে তাদের দু-জনের প্রচেষ্টায় আজ অনেক অসহায় জনগনের মুখে ফুটবে হাঁসি। ধন্যবাদ মানবতার কাজ করে সন্দ্বীপেরর অসহায় মানুষের পাশে থাকার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]