অতিথি পাখির মতো বিদেশি প্রার্থী নয়, পরিবর্তন চায় জনগণ: আসিফ মাহমুদ

Share the post
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সুবিধাজনক সময়ে আমেরিকা ও লন্ডন থেকে আসা বিদেশি পাসপোর্টধারীদের মনোনয়ন দিচ্ছে একটি রাজনৈতিক দল। শীতকালের অতিথি পাখির মতো এরা নির্বাচনের সময় আসে, আর পরাজিত হলে আবার উড়ে চলে যায়।
রোববার (১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে সিরাজগঞ্জ-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে প্রচারণায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা।
আসিফ মাহমুদ বলেন, যারা ঋণ পরিশোধ না করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, জনগণ তাদের ভোট দেবে না। ভোট দিতে হবে তাকেই, যে মানুষের জীবনমান বদলাতে পারবে এবং সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে।
তিনি জানান, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে একটি স্মার্ট কার্ড ও একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সব নাগরিক সেবা দেওয়া হবে, ফলে মানুষকে আর বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না।
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট বা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে তিনি মুখে এক কথা আর কাজে অন্য কিছু করা রাজনৈতিক শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।পথসভায় এনসিপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]