সড়ক ও সেতু দখল করে বালু ব্যবসা,ভোগান্তিতে জনসাধারণ
সুনামগঞ্জ প্রতিনিধি :স্থানীয় প্রভাবশালী বালু ব্যবসায়ী কওসরের বেপরোয়া কর্মকাণ্ডে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও এলাকাবাসীকে।সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী থেকে আকিলশাহ বাজার পর্যন্ত যাতায়াতের একমাত্র পাকা সড়কটি দখল করে নিয়েছেন এই ব্যবসায়ী। শুধু তা-ই নয়, মূল সেতুর ওপর বালুর বড় স্তূপ তৈরি করে রাখায় গ্রামীণ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখন ধসে পড়ার […]

