কুলিয়ারচরে ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের পিকআপে: ডিউটিরত কনস্টেবল নিহত, আহত ১

Share the post
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডিউটিরত এক হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দায়িত্ব পালনকালে মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের টহল পিকআপের ওপর উল্টে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে জাকির মিয়া নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ কনস্টেবলের নাম পারভেজ মিয়া (৩৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন এবং ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কিশোরগঞ্জগামী কুড়া-ভূসি বোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০৮৪৬) দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার টহল পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ঠ ১২-৪৯) ওপর উল্টে পড়ে।
ট্রাকের নিচে চাপা পড়ে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় পিকআপে থাকা অপর পুলিশ সদস্য জাকির মিয়া আহত হন।খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভৈরব ফায়ার সার্ভিসের সহযোগিতায় পিকআপে আটকে থাকা মরদেহ উদ্ধার করি। পরে ট্রাক ও মালামাল সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।”
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, “ডিউটিরত অবস্থায় আমাদের একজন কনস্টেবল নিহত হয়েছেন। মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে; স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত পুলিশের পিকআপ ভ্যানটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও সহকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]