ভালুকায় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে তিন সন্তানের জননী নিখোঁজ থানায় লিখিত অভিযোগ

Share the post
হৃদয় আহমেদ .ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় স্ত্রী নগদ অর্থ ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী মো.হুমায়ুন কবির (৩৮)।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মানারদিঘিপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের মোছা. আছিয়া আক্তার (২৯)। বিবাহের পর থেকে তারা স্বাভাবিকভাবে সংসার করে আসছিলেন। তবে হঠাৎ কোনো কারণ ছাড়াই তার স্ত্রী কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান।
অভিযোগে আরও বলা হয়,বাড়ি ছাড়ার সময় তিনি ঘরে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা,প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নিজের ব্যবহৃত কিছু কাপড়-চোপড় সঙ্গে নিয়ে যান।
পরিবার ও আত্মীয়-স্বজনের মাধ্যমে খোঁজাখুঁজি এবং সমাধানের চেষ্টা করেও কোনো সুরাহা না হওয়ায় শনিবার বিকেলে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
ভালুকা মডেল থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]