ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলার ২১ দিন পর পলাতক আসামি সাব্বির গ্রেপ্তার

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের পাঁচ সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ২১ দিন পর ৪নং পলাতক আসামী সাব্বির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুরের বড় মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) জ্যোতির্ময় মল্লিক। […]

রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃপরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে গোটা দেশের মতো নারায়ণঞ্জের  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মুড়াপাড়া বাজার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতায় পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল ১০আগষ্ট সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। […]

দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই

শাহারুল ইসলাম,ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে। সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, রংপুর বিভাগের […]

দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল ইকতিদা আহমেদ সামিহা

নারায়ণগঞ্জ,সদর ও বন্দর  ,(নারায়ণগঞ্জ জেলা ) প্রতিনিধি :ক্যান্টনমেন্ট দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ইকতিদা আহমেদ সামিহা। তার এ কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।ইকতিদা আহমেদ সামিহা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসিন্দা। তার বাবা আবু সালেহ আহমেদ এবং মা নিলুফা সুলতানা।ইকতিদার বাবা আবু সালেহ […]

রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃদীর্ঘদিন ধরে পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ৯আগষ্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় খাল পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন […]

মিশুক ছিনতাইয়ের পরিকল্পনায় চালক হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদর ও বন্দর ( নারায়ণগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিশুক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ওয়ালি উল্লাহকে (২০) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই হওয়া মিশুক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার শাহিন (৩১) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই নারায়ণগঞ্জ […]

সীমান্তে অপরাধ কমাতে বিজিবির উদ্যোগ: নওগাঁয় মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু

মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সাপাহারে সীমান্তে অপরাধ প্রবণতা হ্রাস ও স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল করতে ‘সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’-এর উদ্বোধন ও মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (৯ আগষ্ট) ১৬ বিজিবির ব্যবস্থাপনায় আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। প্রধান […]

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য নিশ্চিতকরণে ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার কার্যকর প্রয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) উদ্যোগে ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী […]

ধোবাউড়ার গোয়াতলা বাজারে হাট-বাজার পরিচ্ছন্নতা অভিযান

ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাট-বাজার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অভিযানে বাজার এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানানো হয়। […]

সুনামগঞ্জের দিরাইয়ে,বিএনপির দুই গ্রুপের সমাবেশ নিয়ে টানটান উত্তেজনা-১৪৪ ধারা ভেঙ্গে একাংশের সমাবেশ

শফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :একটি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা উপক্ষো করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনায় মিছিল, পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা। জানা যায়, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা গেল ৬ আগস্ট […]