সুনামগঞ্জের দিরাইয়ে,বিএনপির দুই গ্রুপের সমাবেশ নিয়ে টানটান উত্তেজনা-১৪৪ ধারা ভেঙ্গে একাংশের সমাবেশ

Share the post
শফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :একটি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা উপক্ষো করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনায় মিছিল, পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা।
জানা যায়, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা গেল ৬ আগস্ট বৃহস্পতিবার থানা পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।এরপর আজ শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) গ্রুপের নেতাকর্মীরা।এই সমাবেশকে সমর্থন করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা।
কিন্তু মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। তারা গতকাল শুক্রবার রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকে থানা পয়েন্টে উত্তেজনা বিরাজ করছিল।এরপর দিরাই থানার ওসির অনেুরোধে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত থানা পয়েন্টে, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করে। এসময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়।
পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা।উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহব্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অসক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় আজ শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, আইনশৃংখলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলের পর একপক্ষ সমাবেশ শুরু করেছে এখন পর্যন্ত কোন সংঘাত হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]